বন্ধুরা,আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আমি একটি নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করছি, যা আমার এই ওয়েবসাইটটি তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য ব্যবসা। তবে আমি কী ধরনের ব্যবসা করতে চাচ্ছি, তা আপনাদের কাছে একটু বিস্তারিত বলতে চাই।
আমি গত ২০ বছর ধরে বিভিন্ন অ্যাম্বাসির সঙ্গে কাজ করার সুবাদে একটি বিষয় খুব কাছ থেকে দেখেছি: আমাদের দেশের বেশিরভাগ মানুষ, বিদেশ ভ্রমণ বা কাজের ভিসার আবেদনের ক্ষেত্রে একটি বড় ভুল করে। তারা এমন অফিস বা ব্যক্তি বা কনসালটেন্ট এর মাধ্যমে আবেদন করতে আগ্রহী হন, যারা নিজেরাও ভিসা প্রক্রিয়া সম্পর্কে জানে না, এমনকি অনেকের নিজেরও পাসপোর্ট নেই! অথচ তারা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বা ইউরোপের ভিসা কনসালটেন্ট হিসেবে নিজেদের পরিচয় দেয়। দুঃখজনক হলেও সত্যি, অনেক শিক্ষিত আবেদনকারীও এই ভুলটি করে থাকেন।
আমার বিশ্বাস, আপনার জীবনের এত গুরুত্বপূর্ণ একটি কাজ করার জন্য মাত্র দুই ঘণ্টার সচেতনতাই যথেষ্ট। যেকোনো একটি বিষয় নিয়ে আপনি যদি অনলাইনে দুই ঘণ্টা সময় দেন, কিছু তথ্য যাচাই করেন – যেমন: কিভাবে আবেদন হয়, কী কী কাগজপত্র প্রয়োজন, কেন আপনি ভিসা পাবেন বা পাবেন না – তাহলে নিজেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
এখন অনলাইনের যুগ। পৃথিবীর সব তথ্য আপনার হাতের মুঠোয়। তাহলে কেন আপনি অন্যের উপর নির্ভরশীল হবেন? আপনি হয়তো বলতে পারেন, "আমি কিভাবে বুঝব?" ঠিক আছে, ধরে নিলাম আপনি একজন সাধারণ মানুষ। কিন্তু আপনি তো অন্তত এতটুকু বুঝতে পারবেন যে, কোন ভিসার জন্য আবেদন করছেন, সেই ভিসার জন্য কী কী কাগজ প্রয়োজন, কী কী যোগ্যতার প্রয়োজন এবং আপনার নিজের কী কী যোগ্যতা আছে। এটুকুই যথেষ্ট!
যাইহোক, কথা আর বাড়াবো না। আমার ওয়েবসাইটে আপনারা পৃথিবীর প্রতিটি দেশের জন্য ভিসা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পাবেন:
কোন ভিসা কিভাবে হয়?
কার মাধ্যমে আবেদন করবেন?
কিভাবে আবেদন করবেন?
কোন লিংকে আবেদন করবেন?
আবেদনের প্রক্রিয়া কী?
আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে?
ডকুমেন্টগুলো কেমন হবে?
এছাড়া, প্রতিটি ডকুমেন্টের একটি নমুনা কপি (rough copy/sample copy) দেওয়া থাকবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
ভাবুন তো, একটি ভিসার জন্য আবেদন করতে যেখানে ১৫-২০ হাজার টাকা খরচ হয়, সেখানে কেন আপনি ১৫-২০ লক্ষ টাকার চুক্তি করতে যাবেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দেশে যত ভিসা প্রসেসিং এজেন্সি আছে, তাদের মধ্যে ৯৫% কখনো নিজের হাতে একটি ফর্মও পূরণ করেনি বা সঠিক প্রক্রিয়া জানেও না। আমার ধারণা, এই দেশের ১৮ কোটি মানুষের মধ্যে যদি ১০০ জনের একজন বিদেশ যেতে চায়, তাহলে তা প্রায় ১৮ লক্ষ ক্লায়েন্ট হয়। কিন্তু দুঃখজনকভাবে, ভিসা সম্পর্কে আপডেটেড তথ্য জানা মানুষের সংখ্যা ১৮০০ জনও নেই! অনেকে নিজেদের অ্যাডভোকেট পরিচয় দিয়ে ভিসা এক্সপার্ট বলে দাবি করেন। কিন্তু বাস্তবতা হলো, প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি দেশের ভিসা নীতি, ডকুমেন্টস রিকোয়ারমেন্ট পরিবর্তিত হচ্ছে। অনেক অ্যাডভোকেট আছেন যারা কম্পিউটার চালাতে পারে না, তারাও ভিসা কনসালটেন্ট হিসেবে কাজ করেন। এক্ষেত্রে ভালো-মন্দ এবং সুবিধা-অসুবিধা বোঝার ক্ষমতা আপনাদের নিজেদেরই আছে।
আমি চাই, বিশেষ করে যারা ভিজিটর ভিসা নিয়ে বিদেশ যেতে চান, তারা যেন নিজের ভিসা নিজেই আবেদন করতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি আমার ওয়েবসাইট
আমাদের ওয়েবসাইট তৈরির কাজ চলছে। একটি টিম কাজ করছে এবং ১৫-২০ দিন অতিরিক্ত সময় লাগতে পারে। তবে আপনারা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি ভিসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন।
এরপরেও যদি আপনাদের আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমাদের এই সহযোগিতা কয়েক প্রকারের হতে পারে:
প্রথমত: আপনি যদি ফেসবুক বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু জানতে চান, তবে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না।
দ্বিতীয়ত: আপনার কোনো ডকুমেন্ট যদি আমাদের মাধ্যমে তৈরি করে নিতে চান, তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হবে।
তৃতীয়ত: আপনি সব ডকুমেন্ট নিজে তৈরি করে নিয়ে আসবেন। আমরা সেগুলো চেক করে কোথায় ভুল আছে বা কী সমস্যা আছে, তা আপনাকে বলে দেব এবং পরামর্শ দেব কিভাবে এই কাগজগুলো তৈরি করে আবেদন করবেন। এর জন্য আপনাকে আমাদেরকে একটি পেমেন্ট করতে হবে।
চতুর্থত: আপনি আপনার সকল কাগজপত্র আমাদের কাছে দিবেন। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দেব (কোন প্রক্রিয়ায় আবেদন করলে ভালো হবে, সেটাও পরামর্শ দেব) এবং এর জন্য আপনার কাছ থেকে পেমেন্ট নেব।
কোন সেবার জন্য কত পেমেন্ট নেওয়া হবে, সে বিষয়ে আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করব। আমাদের ওয়েবসাইটে প্রতিটি সেবার জন্য আলাদাভাবে মূল্য তালিকা দেওয়া থাকবে।
বিশেষ দ্রষ্টব্য: আমার মাধ্যমে আবেদন করতে আগ্রহী হন, সেক্ষেত্রে আমি কখনো "ভিসা করে দেব" এই ধরনের চুক্তি করি না। আমরা আপনার জন্য যদি এক ঘণ্টা সময় ব্যয় করি, তবে শুধুমাত্র সেই এক ঘণ্টার পারিশ্রমিক দিলেই আমি খুশি থাকব।
Takbir Hossain
grameentour@gmail.com
grameentour@grameentour.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন