বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

মেরিনা বে স্যান্ডস

 

মেরিনা বে স্যান্ডস

 

মেরিনা বে স্যান্ডস (Marina Bay Sands) বা সংক্ষেপে এমবিএস (MBS) হচ্ছে সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসোর্ট কমপ্লেক্স। ২০১০ সালে নির্মিত ৫৭ তলা বিশিষ্ট মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। মেরিনা বে স্যান্ডসে রয়েছে আবাসিক হোটেল, বিশ্বের সেরা সব ব্র্যান্ডের শোরুম, কৃত্রিম আইস স্কেটিং কোর্ট, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার, জিমনেসিয়াম, শপিংমল, ক্যাসিনো, আর্টসায়েন্স মিউজিয়াম এবং মেরিনা বে স্যান্ডস স্কাইপার্ক (Marina Bay Sands Skypark)। স্কাইপার্ক থেকে এক নজরে সমগ্র সিঙ্গাপুর দেখা যায়। ২০০ মিটার উচ্চতায় অবস্থিত জাহাজাকৃতির স্কাইপার্কে আছে পর্যবেক্ষন ডেক এবং ইনফিনিটি পুল। যেকোন দর্শনার্থী স্কাইপার্কের পর্যবেক্ষন ডেকে গিয়ে সিঙ্গাপুর শহর দেখতে পারলেও কেবলমাত্র এখানে আগত হোটেলের অতিথিরা ইনফিনিটি পুল ব্যবহার করতে পারেন।

 

প্রায় ৬ বিলিয়ন ডলারে নির্মিত মেরিনা বে স্যান্ডস যেন শহরের ভেতর আরও একটি স্বয়ংসম্পূর্ণ শহর। মেরিনা বে স্যান্ডস থেকে রাতের সিঙ্গাপুর (Singapore) দেখতে খুবই অসাধারণ লাগে। প্রতি বছর শুধুমাত্র ইনফিনিটি পুলে সাতার কাটার জন্য অসংখ্য পর্যটক মেরিনা বে স্যান্ডসে আসেন। এখানে এক রাতের জন্য সর্বনিম্ন রুম ভাড়া ৪৫০ ডলারেরও বেশি। আবার বুকিংয়ের তারিখ অনুযায়ী রুমের ভাড়া পরিবর্তিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কানাডা গমনেচ্ছুদের জন্য অত্যন্ত জরুরি: আপনার কি ATIP অ্যাকাউন্ট আছে? না থাকলে কেন আজই প্রয়োজন?

কানাডা গমনেচ্ছুদের জন্য অত্যন্ত জরুরি: আপনার কি ATIP অ্যাকাউন্ট আছে? না থাকলে কেন আজই প্রয়োজন? আপনি কি কানাডার ভিসার জন্য আবেদন করেছেন? অথবা...