সিঙ্গাপুর ফ্লাইয়ার
সিঙ্গাপুর সারা বিশ্বের ভ্রমণপিয়াসীদের কাছে কাঙ্ক্ষিত এক পর্যটন স্থান। সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে মেরিনা বে-তে অবস্থিত সিঙ্গাপুর ফ্লাইয়ার (Singapore Flyer) কে সিম্বল সিঙ্গাপুর হিসাবে ধরা যায়। ২০০৮ সালে চালু হওয়া সিঙ্গাপুর ফ্লাইয়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু একটি ফ্যারিস হুইল বা নাগরদোলা। এই নাগরদোলা থেকে সম্পূর্ণ সিঙ্গাপুর শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। ২৪০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বিশালাকৃতির ফ্যারিস হুইলটির উচ্চতা ১৬৫ মিটার। সিঙ্গাপুর ফ্লাইয়ারে সর্বমোট ২৮ টি শীততাপ নিয়ন্ত্রিত ক্যাপসুল রয়েছে এবং প্রতিটি ক্যাপসুলে একত্রে ২৮ জন রাইডে চড়তে পারে। সিঙ্গাপুর ফ্লাইয়ারের মেঝে তিনটি ফ্লোর বা স্তরে বিভক্ত, যার বিভিন্ন অংশ হতে রেস্টুরেন্ট, দোকান এবং অন্যান্য পরিষেবা প্রদান করা হয়।
সিঙ্গাপুর ফ্লাইয়ার থেকে দিন বা রাতের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখার অপূর্ব সুযোগের পাশাপাশি রাইড চলাকালীন সময়ে চাইলে ৩২৯ USD-এর বিনিময়ে এখানে বসে ডিনার করার অসাধারণ অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন। সিঙ্গাপুর ফ্লাইয়ার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকে। ৩০ মিনিট স্থায়ী প্রতিটি রাইডের টিকেটের মূল্য শিশুদের জন্য ২১ USD, প্রাপ্ত বয়স্কদের জন্য ৩৩ USD এবং ফ্যামেলি প্যাকেজের মূল্য ৭৮ USD। আরও বিস্তারিত তথ্য জানতে সিঙ্গাপুর ফ্লাইয়ারের অফিসিয়াল ওয়েবসাইটি দেখতে পারেন : singaporeflyer.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন