মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

 আজারবাইজানের পর্যটন ব্যবস্থার আকর্ষণীয় স্থানগুলির অন্যতম হল এর রাজধানী বাকু শহরের পুরনো অংশের প্রাচীন স্থাপত্যগুলি। এই স্থাপত্যগুলির মধ্যে আছে ১৫শ শতকে নির্মিত শিরভানশাহ রাজবংশের প্রাসাদ ও ১২শ শতকে নির্মিত ময়দান মিনার। দুইটিই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হয়েছে। বাকুর ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে গোবুস্তান রাষ্ট্রীয় সংরক্ষণস্থল, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে আদিম যুগের মানুষের আঁকা প্রায় ৬ লক্ষ শিলায় খোদাইকৃত চিত্রের সন্ধান পাওয়া গেছে। এগুলি প্রায় ৫০০০ থেকে ২০,০০০ বছর প্রাচীন বলে ধারণা করা হয়। গোবুস্তানে প্রাকৃতিকভাবে উৎপন্ন এক ধরনের পাথর পাওয়া যায়, যাকে কোন কিছু দিয়ে স্পর্শ করলে সুরেলা শব্দ বের হয়। এই বিস্ময়কর পাথরগুলির নাম "গাভাল দাশ"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রজেক্ট প্রোফাইল: প্রবাসীদের হেল্পিং হ্যান্ড (Migrants' Helping Hand)

  প্রজেক্ট প্রোফাইল: প্রবাসীদের হেল্পিং হ্যান্ড (Migrants' Helping Hand)   উদ্যোক্তা: মো. তাকবীর হোসেন, সিইও, কেআর গ্লোবাল লিমিটেড ও গ্...