মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নাইজার পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র।

 নাইজার পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। এর দক্ষিণে নাইজেরিয়া  বেনিন, পশ্চিমে বুরকিনা ফাসো  মালি, উত্তরে আলজেরিয়া  লিবিয়া, এবং পূর্বে চাদ। নাইজারের রাজধানীর নাম নিয়ামে

রাজনীতি

নাইজারের পলীয় যুগের সন্ধান পাওয়া গেছে। উপনিবেশকারীদের আগমনের আগে এখানে অনেক রাজত্বের পত্তন হয়েছিল। ইউরোপীয়রা সর্বপ্রথম আসে ১৮ শতকের শেষদিকে। ১৮৮৩ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত দেশটি ফ্রান্সের দখলে ছিল। ১৯০১ সালে নাইজার একটি সামরিক এলাকায় পরিণত হয় এবং ১৯০৪ সালে ফরাসি নিয়ন্ত্রিত পশ্চিম আফ্রিকার একটি অংশ হিসেবে পরিচিতি লাভ করে। নাইজার ১৯৫৮ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায়; ১৯৬০ সালের আগস্টে পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৭৪ সালের ১৫ এপ্রিল নাইজারের প্রথম প্রেসিডেন্ট হামানি দিওরি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের নেতা লে. মিনি কাউচি সংবিধান বাতিল ঘোষণা করেন। তিনি সংসদ ভেঙে দেন এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। পরে ১৯৯৩ সালে নাইজারে প্রথম অবাধ নির্বাচন হয়।

নাইমী, নাইজারের রাজধানী এবং অর্থনৈতিক কেন্দ্র

অবস্থান ও আয়তন : এটি ১৬০০০ ফুট উত্তর অক্ষাংশ এবং ৮০০০ ফুট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। নাইজারের উত্তরে আলজেরিয়া ও লিবিয়া, দক্ষিণে নাইজেরিয়া ও বেনিন, পূর্বে চাঁদ এবং পশ্চিমে বুরকিনা ফাসো ও মালি। দেশটির আয়তন প্রায় ১২ লাখ ৬৭ হাজার বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের ২২তম বৃহত্তম দেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কানাডা গমনেচ্ছুদের জন্য অত্যন্ত জরুরি: আপনার কি ATIP অ্যাকাউন্ট আছে? না থাকলে কেন আজই প্রয়োজন?

কানাডা গমনেচ্ছুদের জন্য অত্যন্ত জরুরি: আপনার কি ATIP অ্যাকাউন্ট আছে? না থাকলে কেন আজই প্রয়োজন? আপনি কি কানাডার ভিসার জন্য আবেদন করেছেন? অথবা...