ইতালির, পিসার হেলানো টাওয়ার
পিসার হেলানো স্তম্ভটি হল একটি বেল টাওয়ার, এটি এক দিকে অদ্ভূতভাবে কাৎ হওয়া বা ঢলে পড়ার জন্য বিখ্যাত। পিসার ক্যাথিড্রালের সংলগ্নে অবস্থিত টাওয়ার বা স্তম্ভটি ইতালির একটি প্রতীক হয়ে উঠেছে। পিসার ক্যাথিড্রাল চত্বরে অবস্থিত এটি তৃতীয় প্রাচীনতম পরিকাঠামো। শীর্ষে পর্যবেক্ষণ ডেক সহ টাওয়ারটিতে আটটি তল রয়েছে। টাওয়ারটির আনুমানিক ওজন হল 14,500 মেট্রিক টন।
টাওয়ারটিকে মূলত হেলানো অবস্থায় গড়ে তোলার অভিপ্রায় ছিল না, কিন্তু এটিকে নরম মাটির উপর নির্মাণ করার কারণে টাওয়ারটি ধীরে ধীরে এক দিকে হেলে পড়ে। 1990 থেকে 2001 সালে তার পুন:প্রতিষ্ঠার আগে, টাওয়ারটি প্রায় 5.5 ডিগ্রী কাৎ হয়েছিল। অনেকেই মনে করেন যে এটি একদিন পড়ে যাবে।
লক্ষ লক্ষ পর্যটক এই টাওয়াটিকে ধরে ছবি তোলার জন্য এটির প্রাঙ্গনে ভিড় করে। সাদা-মার্বেল টাওয়ারটি রোম্যানিকিউ (একাদশ-দ্বাদশ শতকে ইওরোপে প্রচলিত গম্বুজ ও খিলানসমন্বিত বিশেষ একধরনের স্থাপত্য ও শিল্পকলারীতি) মধ্যযুগীয় স্থাপত্য শৈলীকে ব্যবহার করে নির্মিত হয়েছে। এটি মনে করা যে টাওয়ারটি চারজন স্থপতির দ্বারা নির্মিত হয়েছিল; যেমন – বোনান্যো পিসানো, ঘেরারডো ডি ঘেরারডো, জিওভান্যি পিসানো এবং জিওভান্যি ডি সিমোনে।
এছাড়াও দর্শকরা টাওয়ারটির অভ্যন্তরীণ সিঁড়ি বেয়ে শীর্ষে উঠতে পারেন। স্তম্ভটির ভিতের গঠন জ্যামিতিকগতাবে সুসজ্জিত বিশাল গুপ্ত তোরণ-শোভিত পথে গর্বিত রয়েছে। টাওয়ারটির শীর্ষে অবস্থিত সাতটি ঘন্টাধ্বনি একটি সুরেলা মাত্রায় ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক বরাবর সুর ঝংকৃত করে।
এটি বলা হয় যে আপনি দিনের বেলায় পিসার হেলানো টাওয়ারটি পরিদর্শনে আসুন। রাতের বেলায় সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এটিকে নিষ্প্রভ দেখায়। তবে, আপনি যদি পূর্ণিমার রাতে এটি পরিদর্শনের পরিকল্পনা করেন, তবে সেইসময় টাওয়ারটি চিত্তাকর্ষক দেখতে লাগে।
যদিও এখনো টাওয়ারটি ইতিহাসে একটি বিশেষ স্থান অর্জন করে রয়েছে তবুও টাওয়ারটির হেলে পড়ার প্রসঙ্গে অনেকে এটিকে ইঞ্জিনীয়ারিং ব্যার্থতা বলেও মনে করেন। এছাড়াও টাওয়ারটিকে, বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তাঁর পরীক্ষা-পর্যবেক্ষণের জন্য ব্যবহার করেছিলেন। তিনি টাওয়ারের উপর থেকে দুটি বল (ভিন্ন ভরের) নিক্ষেপ করে, এটি প্রমাণ করেন যে তাদের অবরণের সময়, তাদের ভরের সাথে সম্পর্কিত নয়।
বিভিন্ন বস্তুসামগ্রী যেমন অলিভ অয়েল বা ওয়াইন বোতল (টাওয়ারটির আকৃতির প্রতিরূপ), অলংকার, জিগশ্ পাজেল, টাওয়ারের খন্ডাংশ, লেগো, কী চেন ইত্যাদি হল বেশ কিছু নমুনা যা তার জনপ্রিয়তার কারণকে স্পষ্ট করে তোলে। এটা এমনকি গ্রাহকদের আকৃষ্ট করতে এক বিপণন কৌশল হিসেবেও ব্যবহার করা হয়।
আপনি আপনার টাসকানি সফরে গিয়ে পিসার হেলানো টাওয়ারের নিকটবর্তী বিভিন্ন আকর্ষণীয় কেন্দ্রগুলি পরিদর্শনের সুযোগ হাতছাড়া করবেন না; দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে লুক্কা, ফ্লোরেন্স, সান্তা মারিয়া ডেল্লা স্পিনা ও গুয়েল্ফ টাওয়ার।
ভি.ডি.ও
পিসার হেলানো টাওয়ার সম্পর্কে তথ্যাবলী
- পিসার হেলানো টাওয়ারটি, অবনত দিকে 55.86 মিটার (183.27 ফুট); এবং উঁচু দিকটিতে 56 মিটার (186.02 ফুট) উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে।
- টাওয়ারটির বৈশিষ্ট্য হল, এটি 3.99 ডিগ্রী হেলানো।
- টাওয়ারটি স্থাপনার কাজ 1173 খ্রীষ্টাব্দে শুরু হয় এবং 1399 খ্রীষ্টাব্দে সম্পন্ন হয়।
- টাওয়ারটির ইতালীয় নাম হল টোর্যে7 পেন্ডেন্টে ডি পিসা।
- শিকাগোর ইল্যিনয়সের নাইলস হেলানো টাওয়ার হল পিসার হেলে পড়া স্তম্ভটির একটি প্রতিরূপ।
- পিসার হেলানো টাওয়ারটি থেকে অনুপ্রাণিত হয়ে, লাস ভেগাস-এর বীর টাওয়ারটি, কেন্দ্র থেকে 5 ডিগ্রী নতি করে রয়েছে। সেটি লাস ভেগাস-এ হেলানো টাওয়ার হিসাবেও পরিচিত।
পিসার হেলানো টাওয়ার কোথায় অবস্থিত?
পিসার হেলানো টাওয়ারটি, ফ্লোরেন্সের অনতিদূরে, ইতালির টাসকানি অঞ্চলের মধ্যে পিসায় অবস্থিত। টাওয়ারটি, শহরের ক্যাথিড্রাল ও ব্যাপটিস্ট্রী বরাবর পিয়াজ্জা ডেলডুয়োমো (ক্যাথিড্রালের অলিন্দ) শহরে অবস্থিত। শহরের কেন্দ্রের সান্নিধ্যে অবস্থিত পিসা বিমানবন্দর থেকে টাওয়ারটিতে পৌঁছাতে আপনি একটি ট্যাক্সি বা বাসের মাধ্যমে ভ্রমণকেও বেছে নিতে পারেন।
ঠিকানা : পিয়াজ্জা ডেল ডুয়োমো, 56126 পিসা, ইতালি।
পিসার হেলানো টাওয়ার পরিদর্শনের সেরা সময়
যদিও সমস্ত পর্যটকদের দেখে ও তাদের ছবি তোলার ভঙ্গিমা নিজেকেও উচ্ছল করে তুলতে পারে, তবে ভিড় এড়ানোর জন্য সকালবেলা হল পিসার হেলানো টাওয়ারটি পরিদর্শনের সেরা সময়। পিসায় গ্রীষ্মকাল অত্যন্ত উষ্ণ ও আর্দ্র হয়, তবে শীত ও বসন্তে বৃষ্টিপাত আশা করা যায়।
পিসার হেলানো টাওয়ার দর্শনের সময়
টাওয়ারটি খোলা থাকার সময় হল :
- ডিসেম্বর ও জানুয়ারি : সকাল 10:00-টা. থেকে বিকেল 5:00-টা. পর্যন্ত।
- নভেম্বর ও ফেব্রুয়ারি : সকাল 9:40-টা. থেকে বিকেল 5:00-টা. পর্যন্ত।
- মার্চ : সকাল 9:00-টা. থেকে সন্ধ্যা 6:00-টা. পর্যন্ত।
- এপ্রিল থেকে সেপ্টেম্বর : সকাল 8:30-টা. থেকে রাত 8:30-টা. পর্যন্ত।
- অক্টোবর : সকাল 9:00-টা. থেকে সন্ধ্যা 7:00-টা. পর্যন্ত।
পিসার হেলানো টাওয়ারের টিকিট
পিসার হেলানো টাওয়ার (এবং ক্যাথিড্রাল)-টিতে প্রবেশমূল্য হল মাথা পিছু 18 ইউরো। এই টিকিট ওই স্থানে অবস্থিত টিকিট অফিসেও কেনা যাবে, সেইসঙ্গে অনলাইনেও কিনতে পারেন : www.opapisa.it/en/plan-your-visit/ticket-office.html. অনলাইন বুকিং বা সংরক্ষণের জন্য, প্রাপ্যতা সাপেক্ষে, পরিদর্শনের তারিখের 12 থেকে 20 দিন আগে টিকিট কিনতে হবে।
পিসার হেলানো টাওয়ার সম্পর্কিত আরোও তথ্য
- পিসার হেলানো টাওয়ার কি জন্য ব্যবহৃত হয়েছিল?
টাওয়ারটি নির্মাণের মূল উদ্দেশ্য পিসার ক্যাম্পো ডেঈ মিরাকোলি-র মধ্যে অবস্থিত ডুয়োমোর জন্য একটি বেল টাওয়ার হিসাবে এটিকে ব্যবহার করা হয়েছিল। - পিসার হেলানো টাওয়ারের অভ্যন্তরে কি আছে?
টাওয়ারের শীর্ষ পর্যন্ত একটি সংকীর্ণ সিঁড়ি উঠে গেছে। যেহেতু টাওয়ারটি বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, সেহেতু এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং, টাওয়ারটির অভ্যন্তরে আপনি যেতে পারবেন না। - ফরাসি-তে পিসার হেলানো টাওয়ারটিকে কি বলা হয়?
ফরাসি-তে এটি লা ট্যূর পেনস্যি ডি পিসে - নামে অভিহিত। - পিসার হেলানো টাওয়ার কোন অভিমুখে হেলে পড়েছে?
টাওয়ারটি দক্ষিণ-পূর্ব দিকে হেলে রয়েছে। - পিসার হেলানো টাওয়ারটি কখন হেলে পড়তে শুরু করেছিল?
টাওয়ারটি তার নির্মাণের সময় থেকেই হেলে পড়তে শুরু করেছিল। টাওয়ারটি 1990 ও 2001 সালের মধ্যে 5.5 ডিগ্রীর একটি ঢাল লব্ধ হয়। - পিসার হেলানো টাওয়ার প্রতি বছর কতটা করে হেলে পড়ছে?
পুর্ননির্মাণ কাজের আগে, টাওয়ারটি প্রতি বছর এক মিলিমিটার করে হেলে পড়ছিল। এটি গত দশ বছরের জন্য বন্ধ করা গেছে এবং বর্তমানে এটি আর হেলে পড়ছে না। পুর্নস্থাপণের সময়, মাটি খুঁড়ে এটিকে 40 সেন্টিমিটারেরও বেশি সিধা করা হয়েছিল। - পিসার হেলানো টাওয়ার কে নিযুক্ত করেন?
পিসার শহর পিসার হেলানো টাওয়ারটি কে নিযুক্ত করেছিল। - পিসার হেলানো টাওয়ারটি পড়ে যায় না কেন?
টাওয়ারটি ভিতরদিক থেকে চুনাপাথর এবং চুনের পোষণ ব্যবহার করে নির্মিত হয়েছিল এবং বাইরের স্তরটি মার্বেলের প্রলেপ দ্বারা আচ্ছাদিত। চুনাপাথরের নির্মাণের দরুণ টাওয়ারটিতে ফাটল ধরে না এবং হেলে পড়ার ফলে চাপ প্রতিহত করার জন্য মার্বেল যথেষ্ট নমনীয়। - পিসার হেলানো টাওয়ার কখন পড়ে যেতে পারে?
বিশেষজ্ঞদের মতে, পুর্নস্থাপণের দরুণ টাওয়ারটি আগামী 200 বছরের জন্য নাও পড়তে পারে। - ফ্লোরেন্স থেকে পিসার হেলানো টাওয়ারটি কত দূরে অবস্থিত?
টাওয়ারটি, ফ্লোরেন্স থেকে প্রায় 85.5 কিলোমিটার দূরে অবস্থিত। - রোম থেকে পিসার হেলানো টাওয়ারটি কত দূরে অবস্থিত?
টাওয়ারটি, রোম থেকে প্রায় 359.3 কিলোমিটার দূরে অবস্থিত। - স্প্যানিশ ভাষায় পিসার হেলানো টাওয়ারটিকে কি বলা হয়?
স্প্যানিশ ভাষায় এটিকে টোর্যে ইনক্লানাদা ডি পিসা বলা হয়। - ইতালীয়দের মধ্যে পিসার হেলানো টাওয়ারটি কি নামে অভিহিত?
ইতালিতে এটি টোর্যেে পেন্ডেন্টে ডি পিসা নামে অভিহিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন