ইতালির পোর্টোফিনো তার চিত্রানুগ বন্দর এবং সুমদ্র সৈকতের জন্য সুপরিচিত।
পোর্টোফিনো একটি ক্ষুদ্র মৎস্যজীবিদের গ্রাম যা সমুদ্র দ্বারা আশ্রিত। বিশেষ করে সন্ধ্যা বেলায় সূর্য অস্ত যাওয়ার সময় এই ভূদৃশ্য অত্যন্ত আকর্ষণীয় দেখায় । এই ভূদৃশ্যের সবচেয়ে ভালো বৈশিষ্ট্যটি হল এটি খুব একটা বৃহৎ নয় এবং প্রত্যেকটি সৈকত পায়ে হাঁটা দুরত্বে অবস্থিত।তাছাড়াও পোর্টোফিনো সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানকার জীবনধারা। তাই, এই স্থানটি বিভিন্ন শিল্পীদের দ্বারা প্রশংসিত এবং হলিউড তারকা এবং বিভিন্ন ধনী মানুষদের দ্বারা পরিদর্শিত।এখানে কিছু নৈমিত্তিক পর্যটক দোকান ও তার পাশাপাশি বিশ্বের কিছু সুপরিচিত ডিজাইনারদের সর্বোকৃষ্ট বুটিক রয়েছে।
একইভাবে, খাদ্যের ব্যাপারেও এখানে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। পর্যটকরা সাধারণ ইতালীয় খাবার খেতে পারেন তার পাশাপাশি একটি অসাধারণ ভোজনের জন্য যেতেও পারেন।পর্যটকদের এটি মনে করিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পোর্টোফিনোতে ডিনার রাত 8টার আগে শুরু হয় না এবং সপ্তাহান্তে এই স্থানগুলি ব্যস্ত থাকতে পারে তাই আপনি যদি সপ্তাহান্তে একটি নির্দিষ্ট স্থানে খেতে চান তাহলে আপনাকে অগ্রিম রিজার্ভেশন করে রাখতে হবে।ইতালীয় খাবারের সঙ্গে অনেক মানুষ ওয়াইন খেতে পছন্দ করেন কারণ এই স্থানটি কিছু অসাধারণ ওয়াইন( মাদক দ্রব্য)-এর জন্য সুপরিচিত, যা সকলেই জানে।কিন্তু অ্যালকোহলবিহীন পানীয় এবং সফ্ট ড্রিঙ্কও এখানে সহজলভ্য।
পোর্টোফিনো মানচিত্র
পোর্টোফিনো সম্পর্কিত তথ্যাবলী –
- এই অঞ্চলের রাজধানী হল জেনোয়া যা ক্রিস্টোফার কলম্বাসের জন্মস্থান।
- সেন্ট জর্জের উৎসব একটি প্রধান ধর্মীয় উৎসব যা প্রতি বছর 23শে এপ্রিল পালিত হয়।
- জলের ভিতর স্থিত ক্রাইস্ট অফ অ্যাবিসের মূর্তিটি মৎস্যজীবীদের সুরক্ষার জন্যে রাখা হয়েছে।
- পোর্টোফিনো উপকূলের নিকটস্থ সমুদ্র বর্তমানে একটি সামুদ্রিক সংরক্ষণ হিসেবে রাখা হয়েছে।
পোর্টোফিনো কোথায় অবস্থিত ?
পোর্টোফিনো উত্তর ইতালীর লিগুইরা অঞ্চলে অবস্থিত এবং ইতালীয় রিভিয়েরার অংশ।
পোর্টোফিনো পরিদর্শনের সেরা সময় –
এখানকার ভূপ্রকৃতি একটি মধ্যপন্থী জলবায়ুর অধিকারী কিন্তু জুলাই ও আগস্ট মাসে গরম অনুভূত হয়। এখানে কখনও কখনও ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয় যা দর্শকরা সাধারনভাবে উপভোগ করে থাকে। বছরের যেকোনো সময়ই এই স্থানটি পরিদর্শন করা যেতে পারে কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালে পর্যটকদের আধিক্য দেখা যায়।
পোর্টোফিনো সম্পর্কিত আরো তথ্য –
নিকটবর্তী আকর্ষণ: সান্তা মার্গারিটা লিগার, পিসা, সিং টেরে, ব্যাসিলিকা ডি স্যান সালভাতোর দেই ফিয়েস্কি ।
ইতালীর প্রধান আকর্ষণসমূহ দেখতে ভুলবেন না: পিসার হেলানো মিনার, আ্যমালফি উপকূল, ভেনিস, কলোসিয়াম, রোম, পোর্টোফিনো, ইউফিজি গ্যালারী, পম্পেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন