নন ইমিগ্র্যান্ট ভিসা
সাক্ষাৎকার অব্যাহতি কর্মসূচি
তাদের আগের ভিসা ইস্যুর তারিখ ১ জানুয়ারি, ২০০৮ বা এর পরের হতে হবে। আবেদনকারীদের কোনো ক্যাটাগরির আগের ভিসা প্রত্যাখ্যাত হলে চলবে না। আগের ভিসা প্রত্যাহার হলে, হারিয়ে বা চুরি গেলেও চলবে না। এটা নিশ্চিত করতে হবে যে, আবেদনকারী কখনো যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং/বা বিধিবিধানের কোনও লঙ্ঘন করেননি। এছাড়াও আগের ভিসা ইস্যু হওয়ার পর থেকে আবেদনকারীর নাম, জন্মের তারিখ ও স্থান এবং জাতীয়তা পরিবর্তন হওয়া যাবে না।
সাক্ষাৎকার অব্যাহতির সম্প্রসারণ
সেক্রেটারি ব্লিংকেন, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি সাথে পরামর্শ করে একই শ্রেণীতে অন-অভিবাসী ভিসার আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা মওকুফ করার জন্য কনস্যুলার অফিসারদের ক্ষমতা সাময়িকভাবে প্রসারিত করেছেন। পূর্বে,কেবলমাত্র সেইসব আবেদনকারীরা সাক্ষাৎকার মওকুফের জন্য যোগ্য ছিল, যাদের অন-অভিবাসী ভিসা ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গেছে । সেক্রেটারি, ভিসার মেয়াদ শেষ হওয়ার সময়কাল অস্থায়ীভাবে ৪৮ মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এই নীতিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে।
এই পরিবর্তন কনস্যুলার অফিসারদের নির্দিষ্ট অন-অভিবাসী ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এবং কনস্যুলার বিভাগে উপস্থিত হওয়া আবেদনকারীদের সংখ্যা সীমাবদ্ধ রাখার ফলে অন্যান্য আবেদনকারী এবং কনস্যুলার ব্যক্তিবর্গের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ঝুঁকি হ্রাস করবে।
লক্ষ্য করুন, ভিসা সাক্ষাৎকার অব্যাহতি কর্মসূচির মাধ্যমে নন ইমিগ্র্যান্ট ভিসা নবায়ন করতে চাইলে আপনার আবেদন নিয়ে কাজ করা শুরু করতে ৪৫ দিন পর্যন্ত লাগতে পারে। কর্তৃপক্ষের বিবেচনার জন্য ভিসার আবেদনপত্র ও পাসপোর্ট জমা দেওয়ার পর আপনার কেস সম্পন্ন না হওয়া পর্যন্ত পাসপোর্ট ছাড়া থাকার জন্য তৈরি থাকুন।
সাক্ষাৎকার থেকে অব্যাহতি পেতে, আবেদনকারীদের যা করতে হবে
১. ‘সাক্ষাৎকার অব্যাহতি’ তালিকায় উল্লেখিত শর্তের ভিত্তিতে অব্যাহতি পাওয়ার ব্যাপারে নিজেদের যোগ্যতা নির্ধারণ
২. আপনার পূর্ব নির্ধারিত নথি পাঠানোর স্থানে ভিসা আবেদনের প্যাকেজটি জমা দিন
৩. ভিসা সাক্ষাৎকার অব্যাহতির আবেদনে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো থাকতে হবে:
ক) অনলাইন ডিএস ১৬০ ফরম এর নিশ্চিতকরণ পাতাটি
খ) ড্রপবক্স নিশ্চয়তার চিঠি
গ) সিজিআই ক্যাশ জমা দেওয়ার রশিদ (এমআরভি ফি রশিদ)
ঘ) যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পিত সময়ের পর আরও ছয় মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট
ঙ) অনলাইন ডিএস-১৬০ ফর্মটিতে একটি ছবি আপলোড করতে হবে। অনুগ্রহ করে ছবির প্রয়োজনীয় ফরম্যাট দেখুন এখানে
চ) সংশ্লিষ্ট ভিসার ধরনের সঙ্গে সম্পর্কিত আরও নথি যা চেকলিস্টে আছে।
কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হচ্ছে তার ওপর নির্ভর করে আরও কিছ“র দরকার হতে পারে। এই ওয়েবসাইটে ভিসার শ্রেণি অনুযায়ী প্রয়োজনীয় বিষয়ের তালিকা তুলে ধরা হয়েছে। এখানে জবাব নেই এমন প্রশ্নগুলো এখানে করা যেতে পারে: support-bangladesh@ustraveldocs.com
দ্রষ্টব্য: যদি জাহাজের ক্রু সদস্যদের শুধু সি ১/ডি ভিসা থাকে এবং অতীতে তারা বি ১/ বি ২ ভিসা না পেয়ে থাকেন এবং তারা যদি সি ১/ ডি এবং বি ১/ বি ২ উভয় ভিসার জন্য একসঙ্গে আবেদন করতে চান তবে তাদের সাক্ষাৎকার অব্যাহতি কর্মসূচির আওতায় ভিসা নবায়ন না করে অবশ্যই নিয়মিত পদ্ধতিতে সশরীরে সাক্ষাৎকার দিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন